নদীতে ভাসছিল নিখোঁজ নারীর লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬

2025-12-26T21:19:01+00:00
2025-12-26T21:19:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নদীতে ভাসছিল নিখোঁজ নারীর লাশ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ৮৭)
X

কুষ্টিয়া সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া ভাটাপাড়া এলাকার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হালিমা খাতুন কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দালালপাড়া এলাকার মৃত শামসুদ্দিন মোল্লা প্রামানিকের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, হালিমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীরা জানান, বিকেলে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ঈশ্বরদী লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত নারী নিখোঁজের পর গত ছয় দিন কোথায় ছিলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy