রামগ‌ড়ে ভো‌টের গা‌ড়ির প্রচারণা

রামগড় (খাগড়াছড়ি) প্র‌তি‌নি‌ধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে ভোটের

2025-12-26T21:25:29+00:00
2025-12-26T21:25:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগ‌ড়ে ভো‌টের গা‌ড়ির প্রচারণা
রামগড় (খাগড়াছড়ি) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ১৬১)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে "ভোটের গাড়ি" বা সুপার ক‌্যারাভ‌্যান প্রচারণা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকা‌লে রামগড় বাজা‌রের জিয়া স্মৃতি ভাস্কর্য সংলগ্ন স‌ফি কোম্পা‌নি মা‌র্কে‌টের সাম‌নে প্রচারণা  করেন ভোটের গাড়ি সুপার ক‌্যারাভ‌্যান।এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সু‌স‌মিকা চাকমা, রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, রামগড় পৌরসভা বিএনপি'র সভাপতি মোঃ বাহার উদ্দিন, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মো: শামীম, এলাকায় জনসাধারণসহ সাংবাদিকবৃন্দ।

জানা যায়, ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে "ভোটের গাড়ির" প্রচারণা এখন রামগড়ে। উক্ত কার্যক্রমটি "দেশের চাবি, আপনাদের হাতে "এই ভাবনায় অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী, সাংস্কৃতিক কার্যক্রম জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে এ প্রচারণা চল‌বে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন,আগ্রহ তৈ‌রি এবং ভোটদান পদ্ধ‌তি অব‌হিতকরন করাই এর উ‌দ্দেশ‌্য।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy