প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম (ভিজিট : ৬৯)

X
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় প্রান্তে ৬ টি ফেরি এবং মাঝনদীতে তিনটি ফেরি আটকে আছে।
তিনি আরো জানান, কুয়াশার তীব্রতায় নৌপথ সম্পূর্ণভাবে ঢেকে পড়ে এবং মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে যে কোনো ধরনের নৌদুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।