মুকসুদপুরের খান্দারপাড় বাজারে অগ্নিকাণ্ড

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় বাজারে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় একটি কাঠ চেরাই মেশিনসহ একটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

2025-12-27T10:47:24+00:00
2025-12-27T10:50:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরের খান্দারপাড় বাজারে অগ্নিকাণ্ড
কাঠ চেরাই মেশিনসহ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ এএম  আপডেট: ২৭.১২.২০২৫ ১০:৫০ এএম  (ভিজিট : ৯৩)
X

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় বাজারে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় একটি কাঠ চেরাই মেশিনসহ একটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক তিন লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইলু শেখ (পিতা: হারেস শেখ) শ্রীনিবাস কাটি গ্রামের বাসিন্দা এবং গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। তিনি দীর্ঘদিন ধরে খান্দারপাড় বাজারে “সোয়ামিল কাঠ চেরাই মেশিন” পরিচালনা করে আসছিলেন, যা ছিল তাঁর পরিবারের জীবিকার প্রধান অবলম্বন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ তারিখ গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই কাঠ চেরাই মেশিনে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডে চেরাই মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, বৈদ্যুতিক সংযোগ, কাঠের মজুত ও প্রতিষ্ঠানের কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে আশপাশের দোকানগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করার দাবি জানান।

ইলু শেখ জানান, অগ্নিসংযোগের ফলে তাঁর ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছে এবং পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তিনি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত অগ্নিসংযোগ। এ ঘটনায় তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সহায়তা কামনা করেছেন।

এ ঘটনার পর খান্দারপাড় বাজারসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy