ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন আহত

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক

2025-12-27T11:33:46+00:00
2025-12-27T12:46:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২২ জন আহত
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম  আপডেট: ২৭.১২.২০২৫ ১২:৪৬ পিএম  (ভিজিট : ৯৮)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ২২ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সংঘটিত দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর মধ্যে ১১ জনকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy