পাগলা মসজিদের দানবাক্সে ৩৫ বস্তা টাকার রেকর্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা, সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা ও

2025-12-27T12:07:29+00:00
2025-12-27T12:07:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাগলা মসজিদের দানবাক্সে ৩৫ বস্তা টাকার রেকর্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ পিএম   (ভিজিট : ৭৫)
X

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা, সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির দানবাক্স খোলা হয়। তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে এবারও রেকর্ড অঙ্কের দানের ইঙ্গিত মিলেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দানবাক্স থেকে পাওয়া টাকার গণনা চলছে। এ কাজে অংশ নিয়েছেন প্রায় ৫০০ জন এর মধ্যে ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, মসজিদ কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। দানবাক্স থেকে টাকা সংগ্রহ করে মসজিদের দোতলায় এনে গণনা করা হচ্ছে।

এর আগে গত ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকার বেশি পাওয়া গিয়েছিল। এরও আগে বিভিন্ন সময়ে ৯ কোটি, ৮ কোটি ও ৭ কোটির বেশি টাকা সংগ্রহের নজির রয়েছে, যা এ মসজিদকে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করেছে।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয় এমন বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে দান করে থাকেন। নগদ টাকার পাশাপাশি স্বর্ণ-রুপার অলংকার, বৈদেশিক মুদ্রা এমনকি গবাদিপশুও দান করা হয়।

বর্তমানে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নামে আন্তর্জাতিক মানের একটি বৃহৎ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই কমপ্লেক্সে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy