তীব্র শীতে বিপর্যস্ত বগুড়ার জনজীবন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

তীব্র শীতের বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। ভোর থেকে আকাশে সূর্যের কোনো দেখা নেই, চারপাশ ঢেকে আছে ঘন

2025-12-27T12:08:43+00:00
2025-12-27T12:08:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র শীতে বিপর্যস্ত বগুড়ার জনজীবন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম   (ভিজিট : ২১২)
X

তীব্র শীতের বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। ভোর থেকে আকাশে সূর্যের কোনো দেখা নেই, চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। মনে হচ্ছে যেন কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আজ বগুড়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও কম মনে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তীব্র শীত ও কুয়াশার কারণে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে ভোরের দিকে শ্রমজীবী মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। খোলা আকাশের নিচে কাজ করা মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষরা। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন। শীতের তীব্রতায় দরিদ্র মানুষরা বেশি কষ্ট পাচ্ছেন।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় বগুড়াসহ আশপাশের এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

বিশেষজ্ঞরা শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শীতজনিত রোগ এড়াতে গরম খাবার গ্রহণ ও প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না বের হওয়ার অনুরোধ জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy