
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি ও অঙ্গীকারনামা গ্রহণ করেন তিনি।
অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক হিসেবে আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখে আলোচনায় আসেন। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানেও সাহসী কর্মকাণ্ডে দেশব্যাপী প্রশংসায় ভাসেন তিনি। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।