গোপালগঞ্জে শীতার্তদের পাশে জেলা প্রশাসন

সারাবাংলা

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত

2025-12-27T12:36:24+00:00
2025-12-27T12:36:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে শীতার্তদের পাশে জেলা প্রশাসন
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম   (ভিজিট : ২৯)
X

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (২৬-১২-২০২৫) রাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আরিফ-উজ-জামান।

শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থানরত ও পথচারী অসহায় মানুষদের খোঁজ নিয়ে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে তাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি শীতার্তদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এই কম্বল বিতরণ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শীতার্তদের চিহ্নিত করে কম্বল বিতরণে অংশ নেন।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করছে এবং এই ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল পেয়ে উপকৃত শীতার্ত মানুষ জেলা প্রশাসনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীত মৌসুম জুড়ে জেলার বিভিন্ন উপজেলাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কোনো মানুষ শীতের কষ্টে অবহেলিত না থাকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy