মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও ১০ মাসের মেয়ে শিশু নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে

2025-12-27T12:36:57+00:00
2025-12-27T12:36:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৬১)
X

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও ১০ মাসের মেয়ে শিশু নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে উপজেলার গোড়াই উড়াল সেতুর পূর্বাংশে।

নিহতরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর দিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তাঁর ১০ মাস বয়সী মেয়ে শিশু তাজরি কবীর প্রিয়ম।

পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইলে এক আত্মীয় বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে ১০মাস বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা যাচ্ছিল মা সাদিয়া। মির্জাপুরের গোড়াই এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে অপর একটি ট্রাক প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয় এবং চালক আহত হয়। 

এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো.সোহেল সারোয়ার সাংবাদিকদের জানান, ‘নিহতদের লাশ সুরতহাল করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy