ঘাটাইল ক্লাব শিশু বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘাটাইল ক্লাবের উদ্যোগে বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেনের ৩৩জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ৪৫জন কে সাধারণ শিশু বৃত্তি

2025-12-27T14:01:04+00:00
2025-12-27T14:01:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইল ক্লাব শিশু বৃত্তি প্রদান অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:০১ পিএম   (ভিজিট : ১৫১)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘাটাইল ক্লাবের উদ্যোগে  বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেনের ৩৩জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ৪৫জন কে সাধারণ  শিশু বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার(২৭ডিসেম্বর) সকাল ১১টায় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

ঘাটাইল ক্লাব আয়োজিত বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ রজব আলীর সঞ্চালনায়  বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ গোলাম মওলার সভাপতিত্বে, উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ঘাটাইল ক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল ক্লাব সম্পাদক কাজী মাহমুদ জাহান সহ সম্পাদক  আমিনুল ইসলাম  খান বিপ্লব ক্লাবের সাংগঠনিক সম্পাদক  কাজী রেজাউল  হক সিজার কোষাধ্যক্ষ সৈয়দ আলী আহমেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, বৃত্তি কমিটির উপদেষ্টা  এস এম আব্দুল লতিফ সদস্য  গোলাম সরোয়ার,  জহির আল মামুন খান মোঃ,জাহিদ হাসান, প্রমুখ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত  ছিলেন।  বৃত্তিপ্রাপ্তদের তিন হজার টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের দুই হাজার টাকা প্রদান করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy