ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যখাতে উন্নয়নে স্বাস্থ্য পরিবেশ ঠিক রাখতে

2025-12-27T14:03:37+00:00
2025-12-27T14:06:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:০৩ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ২:০৬ পিএম  (ভিজিট : ১৯৬)
X

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যখাতে উন্নয়নে স্বাস্থ্য পরিবেশ ঠিক রাখতে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখা হচ্ছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরির্দশন শেষে এ কথা বলেন। 

তিনি বলেন, মাছে অপদ্রব্য পুশ রোধে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের চাহিদা পুরনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি বাড়াতে হবে।

এসময় মৎস্য আড়ত মালিক ও মৎস্য চাষীরা বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা জানান। যে সব সমস্যা রয়েছে তা অতি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা: গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন. সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য আড়ত মালিকগন ও মৎস্যচাষী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy