বরিশালের অধিকাংশ আসনে প্রধান দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

বরিশাল অফিস

সারাবাংলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে অংশ নিতে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ

2025-12-27T15:00:14+00:00
2025-12-27T15:00:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালের অধিকাংশ আসনে প্রধান দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
বরিশাল অফিস
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ পিএম   (ভিজিট : ৫০)
X

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে অংশ নিতে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশালের রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য পাওয়া গেছে।

রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী-

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সরদার মেহেদি, নাগরিক ঐক্যের স্বপন সরদার এবং জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকেন্দার আলী।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম, জামায়াতের আব্দুল মন্নান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিসের মুন্সী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আ. হক ও এনসিপির সাহেব আলী।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের মুহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ), জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন ও গোলাম কিবরিয়া টিপু।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির রাজীব আহসান, ইসলামী আন্দোলনের সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের ও বাংলাদেশ জাসদের আব্দুস সালাম।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, এনসিপির নুরুল হুদা চৌধুরী, জামায়াতের মুয়াযযম হোসাইন হেলাল, বাসদের মনীষা চক্রবর্তী এবং খেলাফত মজলিসের একেএম মাহবুব আলম।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করী, বিএনপির আবুল হোসেন খান, জামায়াতের মো. মাহমুদুন্নবী, খেলাফত মজলিসের মোশারেফ হোসেন খান ও মো. মিজান, স্বতন্ত্র প্রার্থী টিএম জহিরুল হক তুহিন, জাতীয় পার্টির (এনডিপি) নাসরিন জাহান রত্না এবং মুসলিম লীগের আব্দুল কুদ্দুস।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy