নেত্রকোনায় মৎস্য খামারের উন্নয়নে আঞ্চলিক কর্মশালা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনায় ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী

2025-12-27T15:03:19+00:00
2025-12-27T15:03:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় মৎস্য খামারের উন্নয়নে আঞ্চলিক কর্মশালা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

নেত্রকোনায় ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. মো. মোতালেব হোসেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রিপন কুমার পাল প্রমুখ। কর্মশালায় নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের মৎস্য কর্মকর্তা, খামারী, জেলে, হ্যচারী মালিক, মাছের খাদ্য ব্যবসায়ী ও মাছ চাষীগণ অংশগ্রহণ করেন। 

 কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায় বলেন,  মাছের উৎপা;ন বাড়াতে ১১৩টি সরকারি খামারের উন্নয়ন হচ্ছে, থাকছে আইটি বেইজড চাষ পদ্ধতি। নেত্রকোনাসহ দেশের ৫৬ জেলার ১১৩টি খামারে সোলার প্যানেল স্থাপন, জীন ব্যাংক, ৬টি নতুন খামার স্থাপনসহ সংস্কার ও মেরামত করা হচ্ছে। মাছ উৎপাদনে সর্বশেষ আধুনিক আইটি বেইজে মাছ চাষ, অটোফিডারে মাছের খাদ্য দেয়া, পানিতে অটো অক্সিজেন সরবরাহ, নতুন হ্যচারি স্থাপনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও চাষের পুকুরে কোখাও কোন সমস্যা দেখা দিলে মোবাইলে দেখা যাবে তেমন সফটওয়্যারও থাকবে। নেত্রকোনায় সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতাসহ মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
                                                                                             





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy