অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: তৌহিদ হোসেন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। বিষয়টি আমি স্পষ্টভাবে বলে

2025-12-27T15:12:38+00:00
2025-12-27T16:44:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: তৌহিদ হোসেন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১২ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ৪:৪৪ পিএম  (ভিজিট : ৭৬)
X

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। বিষয়টি আমি স্পষ্টভাবে বলে দিতে চাই।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি, অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে কয়েকটি কারণে। গত ১৫ বছরে দেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। ২০০৮ সালের পর আর কোনো প্রকৃত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৩০ বছরের নিচে অনেক তরুণ-যুবক আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। তারা প্রকৃত অর্থে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এবার আমাদের লক্ষ্য হলো—প্রত্যেকটি মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। ভোটের গাড়ির মাধ্যমে মানুষকে ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং ভোটের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy