প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম (ভিজিট : ৩২)

X
বান্দরবানের থানচি বাজার এলাকায় একটি বৃহদাকার মৃত বৃক্ষ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ এই মৃত গাছটির নিচে ও আশপাশে বহু টিনসেট বসতঘর ও স্থাপনা থাকায় যে কোনো মুহূর্তে গাছটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে মৃত বৃক্ষের নিচে প্রায় ২০ টি পরিবার বসবাস করতে দেখা মিলছে। তাদের ঘরবাড়ী সবই টিনসেট ঘরবাড়ী উপজেলা প্রশাসনের জায়গা উপর ১৯৮০ দশক থেকে বাঁশ ও কাঠ,ঢেউটিন দিয়ে ঘরবাড়ী নির্মান করে বসবাস করে আছে।ঔসব ঘরবাড়ী মাঝ খানে একটি ছোট ঝিড়ি বা নালা দক্ষিণ পাশে প্রায় ২০টি মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পাট দেখা মিলছে।
মৃত বৃক্ষটি টি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এর গায়ে লতাগুল্ম ও আগাছা জন্মে রয়েছে। সামান্য ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে গাছটি ভেঙে পড়লে নিচে থাকা ঘরবাড়ি ও দোকান গুলিতে পরলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। গাছের নিচে বসবাসরত স্থানীয় বাসিন্দারা দিল মোহাম্মদ দিলু, পলাশ ধর, মিল্টন দাশ,শান্ত দাশ বলেন,দীর্ঘদিন ধরে তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এই বৃক্ষটি অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
দোকান ব্যবসায়ী খেমংথুই মাস্টার, পলাশ দাশ বলেন,সম্ভাব্য দুর্যোগ এড়াতে দ্রুত মৃত বৃক্ষটি কেটে ফেলার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নতুবা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা নেমে আসতে পারে।
সচেতন মহল মনে করছেন, জননিরাপত্তার স্বার্থে বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেকে। থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন বলেন,এতদিন খেয়াল করিনি আপনারা আমার নজরে আনছেন। খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে প্রশাসনের সকল সরকারী কার্যালয় বন্দ রয়েছে। ছুটি শেষ হলে অফিস খোলা সময় প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে জানাবো। এবং অপসারণের ব্যবস্থা গ্রহন করা হবে।