বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার কমিটি গঠন

‎সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার

2025-12-27T15:51:03+00:00
2025-12-27T15:51:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার কমিটি গঠন
‎সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম   (ভিজিট : ১১৮)
X

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর  শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির  অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং বগুড়া জেলা শাখার নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি  জুলফিকার আলম রুনু, সাধারণ সম্পাদক জাফরুল সাদিক স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সামিউল ইসলাম ছনি সভাপতি, মনিরুল হাসান সৌরভ কে সাধারণ সম্পাদক  ও সাকিল মন্ডল কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি  জুলফিকার আলম রুনু  ও সাধারণ সম্পাদক জাফরুল সাদিক জানান, নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে । সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে। নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সোহেল সরকার, সহ-সভাপতি রুবেল সিকদার, যুগ্ম সধারণ সম্পাদক সাকিব হাসান মিল্লাত ও অন্তর হোসেন প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy