প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম (ভিজিট : ৫৩)

X
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী জালাল (৩০) ওরফে দুলু’কে যৌথ অভিযানে কুড়িগ্রাম হতে গ্রেপ্তার করেছে র্যাব-১ এবং র্যাব-১৩ সদস্যরা। গ্রেপ্তার জালাল দুলু (৩০), কুড়িগ্রামের উলিপুর থানার বসুনিয়া গ্রামের মোঃ আঃ আজিজের ছেলে। গাজীপুরের পোড়াবাড়ী র্যাব—১-এর স্পেশালাইজড কোম্পানীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা এলাকার জনৈক রমিজ উদ্দিনের মালিকানাধীন ৫ম তলা বিশিষ্ট ভবনের ৩য় তলায় পশ্চিম পাশে ১ নং কক্ষে (ভিকটিম) স্ত্রী মাস্তুরা আক্তার ওরফে সুমা (২৮) ও তার স্বামী দুলু ভাড়া থাকতেন।
ভিকটিম সুমা, ময়মনসিংহের হালুয়াঘাট থানার খালপাড়া পূর্ব নড়াইল এলাকার মোঃ মিরাজুল ইসলামের মেয়ে। যৌতুক দাবিসহ পারিবারিক কলহের জের ধরে গত ২৬ ডিসেম্বর আনুমানিক রাত ২.৫০ টার সময় ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যার পর ধৃত আসামি মৃতদেহটি তাহাদের ভাড়টিয়া রুমে তালাবদ্ধ অবস্থায় রেখে তার শ্বশুড়’কে ফোন দিয়ে ভিকটিম’কে হত্যার বিষয়ে অবগত করে। খবর পেয়ে বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমার মৃতদেহটির সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ মিরাজুল ইসলাম(৪৫) বাদী হয়ে বাসন থানায় একটি যৌতুকের জন্য হত্যা মামলার এজাহার দায়ের করেন। (মামলা নং—২৯, তারিখ—২৬/১২/২০২৫খ্রি: ধারা—১১(ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রুজু করা হয়।)
হত্যাকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামি’কে গ্রেপ্তারের জন্য গাজীপুরের র্যাব—১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প- এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি’কে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব—১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব—১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি, বিশ্বস্ত সোর্স এবং র্যাব ফোর্সেস সদর দপ্তর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামি দুলু, কুড়িগ্রামের রাজারজাট থানাধীন ৭ নং নাজিম খান ইউপির অন্তর্গত ৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকায় আত্নগোপনে আছেন। এ খবরের ভিতিত্তে র্যাব—১, সিপিএসসি, গাজীপুর এবং র্যাব—১৩, সদর কোম্পানী, রংপুর এর যৌথ আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে আসামি দুলুকে ২৭ ডিসেম্বর ১টা ১০ মিনিটে কুড়িগ্রাম জেলার রাজারজাট থানাধীন ৭ নং নাজিম খান ইউপির অন্তর্গত ৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। পরে আসামি’কে জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত দুলুকে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।