শহীদ ওসমান হাদির নামে শীতলক্ষ্যা সেতুর নামকরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শহীদ ওসমান হাদির রক্তভেজা স্মৃতিকে অম্লান করে রাখতে নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নতুন নামকরণ করা হয়েছে। স্থানীয়

2025-12-27T17:19:46+00:00
2025-12-27T17:19:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ ওসমান হাদির নামে শীতলক্ষ্যা সেতুর নামকরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৯৯)
X

শহীদ ওসমান হাদির রক্তভেজা স্মৃতিকে অম্লান করে রাখতে নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নতুন নামকরণ করা হয়েছে। স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে সেতুটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি সেতু’ রাখা হয়। 

একই সাথে প্রকাশ্যে দিবালোকে হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে এলাকাবাসী। বন্দর শাহী মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরাজিকান্দা এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত ছাত্র-জনতা এবং স্থানীয় আন্দোলনের নেতারা প্রতীকীভাবে সেতুটির নাম পরিবর্তন করে শহিদ হাদীর নামে উৎসর্গ করেন।

বিক্ষোভ সমাবেশে নেতারা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন— সোয়াইব রহমান (বন্দর উপজেলা এনসিপি): তিনি বলেন, হাদি ছিলেন দেশের সম্পদ, যার কারণে মানুষ সত্য বলা শিখেছে। অবিলম্বে এই বিপ্লবী বীরের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

এনসিপি নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, প্রকাশ্য দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজ পর্যন্ত খুনিরা কেন ধরা ছোঁয়ার বাইরে? প্রশাসনকে হুঁশিয়ার করে বলছি, দ্রুত বিচার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সারির এই নেতার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy