খুলনায় এনসিপি নেতা হত্যাচেষ্টা মামলায় শুটার শামীমসহ গ্রেফতার ৪

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যা চেষ্টা মামলার

2025-12-27T17:25:53+00:00
2025-12-27T17:30:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় এনসিপি নেতা হত্যাচেষ্টা মামলায় শুটার শামীমসহ গ্রেফতার ৪
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম  আপডেট: ২৭.১২.২০২৫ ৫:৩০ পিএম  (ভিজিট : ১১৬)
X

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যা চেষ্টা মামলার সুটার ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৬।

এর আগে বৃহস্পতিবার রাতে মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সহযোগী আরিফ হোসেনকে (৩৫) আটক করে র‌্যাব। শনিবার বিকেলে র্যাব-৬ প্রেস ব্রিফিং এ এ দু'জনকে আটকের তথ্য জানিয়েছেন।

র‌্যাব-৬ জানায়, মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর আটক আরিফ তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া ঘটনার দিন রাতে ডিবি তন্বীকে আটক করে। এ পর্যন্ত মোট ৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ নামে একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের নামে সোনাডাঙা মডেল থানায় একটি মামলা করেন। গত বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy