কলমাকান্দায় দেউলি উৎসবে হাজংদের মিলনমেলা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব। শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর

2025-12-27T17:45:50+00:00
2025-12-27T17:45:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় দেউলি উৎসবে হাজংদের মিলনমেলা
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১২৪)
X

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব। শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর রাণীগাঁও গ্রামে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার আয়োজনে এই উৎসব হয়।

সীমান্তে বসবাসরত হাজং, গারো, কোচ, বানাই, ডালু, হদি সম্প্রদায়ের সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি মং এখেং মংমং এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী লেখক ও নেতা মতিলাল হাজং। 

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি  কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান,  বিশেষ অতিথি উপজেলা ভূমি কর্মকর্তা মাহমুদুল হাসান, বিরিশির ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি পরিচালক পরাগ রিছিল ও হালুয়াঘাট পরিচালক প্রলয় স্নাল, সভাপতি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের পল্টন হাজং।

আলোচনা শেষে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, পূজা–অর্চনা এবং রাতে ‘মহিষাসুর বধ’ পালার মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy