ঘষেমেজে মাইলফলক পরিস্কার করাই যেন সুমনের নেশা!

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা উপজেলার কায়দা উত্তরপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে সুমন মিয়া স্বেচ্ছাশ্রমে ভাঙা ও অস্পষ্ট সাইনবোর্ড এবং মাইলফলক

2025-12-27T18:07:41+00:00
2025-12-27T18:07:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘষেমেজে মাইলফলক পরিস্কার করাই যেন সুমনের নেশা!
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৭৫)
X

শেরপুরের নকলা উপজেলার কায়দা উত্তরপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে সুমন মিয়া স্বেচ্ছাশ্রমে ভাঙা ও অস্পষ্ট সাইনবোর্ড এবং মাইলফলক পরিষ্কার ও সংস্কার করে দৃশ্যমান করে তুলছেন। বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের পাশে দীর্ঘদিন অবহেলিত এসব সাইনবোর্ড তিনি নিজ খরচে ঠিক করে দিচ্ছেন। তিনি অবহেলিত মাইলফলক ও সাইনবোর্ডের প্রাণ ফেরাচ্ছেন।

নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কর্মচারী সুমন চাকরির ফাঁকে ও ছুটির দিনে পুরোনো মোটরসাইকেলে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রাস্তায় বের হন। যেখানে ভাঙা বা লেখা মুছে যাওয়া সাইনবোর্ড ও মাইলফলক দেখেন, সেখানেই থেমে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় লেখাগুলো দৃশ্যমান করেন।

সুমন জানান, কয়েক বছর আগে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের সময় অস্পষ্ট মাইলফলক ও সাইনবোর্ডের কারণে যাত্রীদের দূরত্ব সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় তিনি নিজেই সমস্যায় পড়তেন। সেই অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের সূচনা।

তিনি বলেন, সাইনবোর্ড ও মাইলফলক অস্পষ্ট থাকায় যাত্রী, চালক ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা বিভ্রান্ত হন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সচেতন মহল নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সড়কের সব সাইনবোর্ড ও মাইলফলক দৃশ্যমান করার দাবি জানিয়েছেন। রাস্তার পাশের মাইলফলক ও সাইনবোর্ড সংস্কার ও পরিষ্কার করার পাশাপাশি মাইলফলক ও সাইনবোর্ডের কাছাকাছি গাছপালা রোপন করা থেকে বিরত থাকার বা সরকারি ভাবে বিরত রাখার দাবি সুমনের।

সচেতন মহলের অনেকে জানান, দেশের বিভিন্ন সড়কের পাশে সরকারি খরচে মাইল ফলক ও দিকনির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। এরপরে আর কোন তদারকি করা হয়না। ফলে এগুলো নষ্ট হয়ে যায় এবং কিছু কিছু মাইল ফলক ও সাইনবোর্ড ভেঙ্গে মাটিতে পড়ে যায়। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের তথা সড়ক বিভাগ বা এলজিইডি বিভাগের এককালীন ব্যয় করা প্রচুর টাকা অপচয়ের তালিকায় স্থান পায়। অথচ নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে সড়কের সমস্যা সমাধানসহ সরকারের অর্থ অপচয় রোধ করা সম্ভব। তাই রাস্তার পাশের সব মাইল ফলক ও সাইনবোর্ড দ্রুত সংস্কার ও পরিষ্কার করে লেখাগুলো স্পষ্ট করার দাবি সর্বমহলের।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy