রামগতিতে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা (হাউস মাছ) নামের

2025-12-27T18:25:42+00:00
2025-12-27T18:25:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৬০)
X

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা (হাউস মাছ) নামের মাছ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে রামগতির এক জেলের জালে ধরা পড়ে মাছটি। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট নামক এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা দাম দিয়ে সেটি ক্রয় করেন সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ২ জেলে। তারা মাছটি নিয়ে আসেন রামগতি বাজার ঘাটে। সেখানে মাছটির দাম হাঁকান ১ লাখ ২০ হাজার টাকা।

স্থানীয় জেলে জানান,  শাপলা পাতা মাছকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়। মাছটির ওজন প্রায় ৮ মণ। মাছটি একটি পিকআপযোগে রামগতি বাজারে আনা হলে মাছটি দেখতে কয়েক শ উৎসুক জনতা ভিড় করেন।

সাগর ও কৃষ্ণ ব্যাপারী নামের ওই ২ জেলে জানান, মাছটি মেঘনা নদী থেকে ধরা পড়লে জেলেরা মাছটিকে চেয়ারম্যানঘাট নিয়ে আসে। চেয়ারম্যান ঘাট ব্যবসায়ীর গদি থকে  তারা ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে আনেন। প্রাথমিকভাবে তারা ১ লাখ ২০ হাজার টাকা মাছটির মূল নির্ধারণ করেন।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, মেঘনা নদীতে ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ একজন জেলের জালে ধড়া পড়েছে বলে খবর পেয়েছি। বাজারে মাছটির চাহিদাও রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy