প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম (ভিজিট : ১১২)

X
চট্টলার দানবীর, অসংখ্য শিক্ষা ও মানবিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নিজের সম্পত্তিতে গহিরা–অদুদিয়া সড়কের প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা আধ্যাত্মক পুরুষ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান রাউজানের ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন গুনিজনরা চিরকাল মানুষের হৃদয়ে অমর থাকেন। চট্টগ্রামের ইতিহাসে তার নাম চিরকাল থাকবে অমর।
গত ২৫ ও ২৬ ডিসেম্বর দুদিন ব্যাপী মৃত্যু বার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজের প্রতিষ্ঠিত নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শেষ দিনের স্মরণসভায় সভাপতিত্ব করেন মরহুমের ৫৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হুদা।
দিদারুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।