সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংখ্যালঘুদের নিয়ে

2025-12-27T18:38:43+00:00
2025-12-27T18:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৬৪)
X

আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘সাংবাদিকতায় এআই-এর ব্যবহার: সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফাই এ কর্মশালার আয়োজন করে।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ফটোকার্ডের মাধ্যমে ষড়যন্ত্র চলমান, যা আতঙ্ক সৃষ্টি করছে।’

অনলাইন বা অন্য মাধ্যমে এখন এআই জেনারেটর ব্যবহার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এআই জেনারেটর দরকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও জরুরি, ভালো সাংবাদিকতার জন্য পড়াশোনা প্রয়োজন।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy