প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম (ভিজিট : ৮৩)

X
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে। কোন আধিপত্যিকারী শক্তি বাংলাদেশকে পিছনে নিতে পারবে না। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনায় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার বিকেলে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের আয়োজনে সুধীজনদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকালে উপদেষ্টা মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত, শহীদ মামুনের কবর জিয়ারত করেন, সকালে জুলাই শকুনি লেকেরপাড় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন, দুপুরে সার্কিট হাউজে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং বিকেলে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের আয়োজনে সুধীজনদের এক মতবিনিময় সভায় যোগদান করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশী বাদল চন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ সাড়ে ১৫ বছর যে নির্যাতন, নিপিড়নের মধ্যে ছিল তার বিরুদ্ধে সংগ্রামটাও ব্যাপক মানবাধিকারের সংগ্রাম। কেন বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিবাদের শাসনকে প্রতিহত করল যার জন্য ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হল এ দেশ থেকে। ১৪শ শহীদ ছাত্র তরুন যুবকদের রক্তের উপর আজকের এই বাংলাদেশ। হাজার আহতদের আজকের বাংলাদেশ। পাঁচ বছর পর পর নির্বাচন হয় যেটা মানুষ পনের বছর ভোট দিতে পারে নাই। আর গণভোট একশত বছরের। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ভোট। এখানেই মানবাধিকারের সংগ্রাম, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।