শিক্ষানুরাগী আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য সেবা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষানুরাগী মরহুম আব্দুল মতিন সাহেবের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ ও মহিলাদের ডায়াবেটিস

2025-12-27T19:45:06+00:00
2025-12-27T19:45:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষানুরাগী আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য সেবা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৪১)
X

শিক্ষানুরাগী মরহুম আব্দুল মতিন সাহেবের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ ও মহিলাদের ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) জোহরের নামাজের পর হতে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর মাস্টার বাড়িতে আব্দুল মতিন'র পরিবারের আয়োজনে প্রায় ২শতাধিক রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। 

এ সময় চিকিৎসা সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যপক ও বিভাগীয় প্রধান (চক্ষু) ও আব্দুল জব্বার ফাউন্ডেশন'র চেয়ারম্যান ডা. মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে চিকিৎসা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (হেলথ এন্ড নিউট্রিশন) ও আব্দুল জব্বার ফাউন্ডেশন'র পরিচালক নঞ্জুরুল মা আবুদ। 

আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসাবে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, আব্দুল জব্বার ফাউন্ডেশনের পরিচালক ছাব্বির আল মা-আবুদ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy