চূড়ান্ত মনোনয়ন পেয়ে দলীয় নেতাকর্মীদের সাথে আসলাম চৌধুরীর মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ

2025-12-27T20:09:39+00:00
2025-12-27T20:09:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চূড়ান্ত মনোনয়ন পেয়ে দলীয় নেতাকর্মীদের সাথে আসলাম চৌধুরীর মতবিনিময়
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ৮৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেয়া মনোনয়নপত্রটি উপস্থাপন করে বলেন, ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশাকরি এখন থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য রাজনৈতিক দর্শন বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উন্নয়ন অগ্রযাত্রার যে রাজনীতি, তা বাংলাদেশের মানুষের হৃদয়ে অনন্য অবস্থান তৈরী করেছে।

আসলাম চৌধুরী আরো বলেন, জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল ও আধুনিক নেতৃত্বে বিএনপি এখন দেশের আশা-ভরসা ও আস্থার স্বীকৃত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সামনের দিনে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আসলাম চৌধুরী বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সাথে আপনাদেরকেও সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy