কুমিল্লা–৭ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চান্দিনা উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা–৭ চান্দিনা আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে। প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক

2025-12-27T20:26:16+00:00
2025-12-27T20:26:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা–৭ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
চান্দিনা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ৫৩)
X

কুমিল্লা–৭ চান্দিনা আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে। প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

শনিবার বিকেলে চান্দিনা উপজেলার বাসস্টেশন এলাকায় প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকামুখী লেনে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার নেতা–কর্মী।

তারা বলেন, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তাকেই এই আসনে মনোনয়ন দিতে হবে।

স্থানীয় নেতাদের অভিযোগ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনকে বাদ দিয়ে এলডিপির সাবেক মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে মনোনয়ন দেওয়ায়  ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। 

তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে খোরশেদ আলম পরিবার এই এলাকার মানুষের পাশে ছিল। অথচ এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি অতীতে বিএনপি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন। আতিকুল আলম শাওন এই আসনের যোগ্য প্রার্থী। তাকে মনোনয়ন না দিলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, প্রায় আধা ঘণ্টা অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মনোনয়ন নিয়ে এই বিরোধ আগামী দিনে আরও কর্মসূচিতে রূপ নিতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy