মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ

মনোহরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মনোহরগঞ্জে আত্নকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে দুইশ নারীকে সেলাই মেশিন ও পাঁচজন পুরুষকে অটোরিক্সা প্রদান করেছে

2025-12-27T20:48:03+00:00
2025-12-27T20:48:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ
মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৫২)
X

কুমিল্লার মনোহরগঞ্জে আত্নকর্মসংস্থান ও স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে দুইশ নারীকে সেলাই মেশিন ও পাঁচজন পুরুষকে অটোরিক্সা প্রদান করেছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। 

শনিবার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল হাকিম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুর ইসলাম, কুমিল্লা নারী ও শিশু বিষয়ক ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি ০৫ এর সাবেক পরিচালক আব্দুল খালেক মোল্লা, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টো। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিন্নত আলী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি শওকত হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মাইন উদ্দীন সোহাগ, সাবেক ছাত্রনেতা এইচ এম আরিফুর রহমান প্রমুখ। 

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তার বক্তব্যে উপস্থিত সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা ও এলাকার মাদক নিয়ন্ত্রনে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy