প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম (ভিজিট : ৩৭)

X
টাঙ্গাইলের সখীপুরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে মো: মজনু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে নলুয়া এয়ারপোর্ট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে এয়ারপোর্ট বাজারের কাছে সিএনজিচালিত অটোরিকশা উল্টে কৃষক মজনু মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। জানা গেছে, নিহত মজনু মিয়া সবজি বিক্রির উদ্দেশ্যে সখীপুরে যাচ্ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় কেউ বাদি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তার করা হয়েছে।