অসহায় মানুষকে শীতের কষ্টে অবহেলিত থাকতে দেওয়া হবে না: ইউএনও কেরানীগঞ্জ

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হোন- এ কথা উল্লেখ করে কেরানীগঞ্জ উপজেলা

2025-12-27T21:12:52+00:00
2025-12-27T21:12:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসহায় মানুষকে শীতের কষ্টে অবহেলিত থাকতে দেওয়া হবে না: ইউএনও কেরানীগঞ্জ
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ৫০)
X

শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হোন- এ কথা উল্লেখ করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেছেন, কোনো অসহায় মানুষ যেন শীতের কষ্টে অবহেলিত না থাকে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও মো. উমর ফারুক বলেন, সরকার সমাজের সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী, বয়স্ক, অসহায় নারী ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি আরও বলেন, শীতের সময় এসব মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাদের দুর্ভোগ লাঘব করাই আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তি, অসহায় নারী, বয়স্ক ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আক্কাস আলী মাদবর, খাইয়ের উদ্দিন, নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy