প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম (ভিজিট : ৫৭)

X
চট্টগ্রামে হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরের নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। তারা বলেন, শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ সময় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ তৌসিফ ইমরোজ, এসএম শহিদ, আল মামুনসহ অনেকে।