মণিরামপুরে ইকবাল হোসেনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোর-৫ মণিরামপুর আসনে পূর্ব ঘোষিত বিএনপির অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবিতে এবার নেতাকর্মীরা কাফনের কাপড়

2025-12-27T21:19:58+00:00
2025-12-27T21:19:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে ইকবাল হোসেনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

যশোর-৫ মণিরামপুর আসনে পূর্ব ঘোষিত বিএনপির অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবিতে এবার নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দ্বিতীয় দিনের মতো পৌরশহরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। 

ইতোপূর্বে ৪ ডিসেম্বর এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়। সেই থেকে তিনি পুরোদমে প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন।কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের  যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাস -এর নাম ঘোষনা করা হলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। সেই থেকে মণিরামপুর উত্তাল হয়ে পড়েছে। 

দ্বিতীয় দিনেও তাদের দাবি এ আসনে বিজয়ী হতে হলে বিএনপির পূর্বঘোষিত প্রার্থী শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখতে।শনিবার বিকেলে পৌরশহরে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করেন। এ সময় যশোর-সাতক্ষীরা প্রধান সড়কে অসংখ্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। গোটা পৌর শহরজুড়ে যানজট সৃষ্টি হয়। 

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। 

পৌর বিএনপির সভাপতি খায়রুল সমাবেশ থেকে পরবর্তি কর্মসূচি ঘোষনা করেন। তিনি বলেন, মনোনয়ন পুনর্বহাল না করলে রোববার থেকে উপজেলার ১৭টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy