অগ্নিকাণ্ড ‘দেখতে এসে’ উৎসুক জনতা আহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ফেরি টার্মিনালে বিআইডব্লিউটিএ’র নির্মাণাধীন গোডাউনে অগ্নিকাণ্ড দেখতে এসে উৎসুক জনতার দুইজন আহত হয়েছে বলে জানা

2025-12-27T21:25:52+00:00
2025-12-27T21:25:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অগ্নিকাণ্ড ‘দেখতে এসে’ উৎসুক জনতা আহত
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম   (ভিজিট : ১০৩)
X

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ফেরি টার্মিনালে বিআইডব্লিউটিএ’র নির্মাণাধীন গোডাউনে অগ্নিকাণ্ড দেখতে এসে উৎসুক জনতার দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টা ৫০মিনিটে আরিচা ঘাটে বিআইডব্লিউএ’র নির্মাণাধীন ড্রেজার বেইজের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই গোডাউনের নির্মাণাধীন গেট পড়ে উৎসুক জনতার মধ্যে দুইজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা যায়, এস.এস কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান আরিচা ঘাটের ফেরি টার্মিনালে বিআইডব্লিউটি’র ড্রেজার বেইজের গোডাউন নির্মাণ কাজ করছে। প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো চলমান রয়েছে। এমতাবস্থায় হঠাৎ করে শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাজ করার সময় ওয়েলন্ডিংয়ের সময়ের আগুনের স্ফুলিঙ্গ গোডাউনের নতুন টিনের চালের উপর পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন। 

খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy