ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাদী হত্যার বিচার দাবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

“আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো;তুমি কে, আমি কে… হাদী হাদী”—এমন স্লোগানে শহীদ ওসমান হাদীকে স্মরণ

2025-12-27T21:34:15+00:00
2025-12-27T21:34:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাদী হত্যার বিচার দাবি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম   (ভিজিট : ১৬৪)
X

“আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো; তুমি কে, আমি কে… হাদী হাদী”— এমন স্লোগানে শহীদ ওসমান হাদীকে স্মরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের একদল ফুটবলপ্রেমী তরুণ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা মধ্যমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরুতে শহীদ ওসমান হাদীর স্মরণে দুই দলের খেলোয়াড়রা বিভিন্ন স্লোগান দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

ফেলনা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিবেট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।

কুমিল্লা বারের আইনজীবী অ্যাডভোকেট সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি মো. বেলাল হোসাইন এবং জেদ্দাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো. আবদুল জলিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব হাফেজ মর্তুজা মজুমদার, আরিফুর রহমান মোল্লা, ওমানপ্রবাসী একরামুল হক মজুমদার, দুবাইপ্রবাসী নাছির মজুমদার, হাছান মজুমদার, আবু রশিদ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় ফেলনা ইয়াং ফাইটারকে ২–১ গোলে পরাজিত করে ফেলনা মুন স্টার ইলেভেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে ন্যায়বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy