পেশাগত উৎকর্ষ ও কার্যকর সংগঠন গঠনে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির বিশেষ দিকনির্দেশনা

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক

2025-12-28T10:21:05+00:00
2025-12-28T10:21:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পেশাগত উৎকর্ষ ও কার্যকর সংগঠন গঠনে মুকসুদপুর প্রেসক্লাব সভাপতির বিশেষ দিকনির্দেশনা
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ এএম   (ভিজিট : ১৪৬)
X

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। সভা সঞ্চালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া। সভায় সভাপতির বক্তব্যে মো: ছিরু মিয়া বলেন,

“একজন সাংবাদিককে হতে হবে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকতাকে আরও মর্যাদার আসনে নিতে হবে।”

তিনি আরও বলেন, প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। ভবিষ্যতে প্রশিক্ষণমূলক কর্মশালা, নিয়মিত সভা এবং সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া বলেন,

“মুকসুদপুর প্রেসক্লাব ইতোমধ্যে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।” তিনি প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

সভায় উপস্থিত সদস্য সাংবাদিকরা বিভিন্ন সাংগঠনিক ও পেশাগত বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভাপতি সেগুলো মনোযোগসহকারে গ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও সুন্দর, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনি: সহ সভাপতি মো: হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু,কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া,আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ,কার্যকরী সদস্য মো: নিয়ামুল ইসলাম,কামরুল মিয়া,মিরান গাজী।

আলোচনা সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ববোধ ও সংগঠনিক সচেতনতা আরও জোরদার হয়।

সাংবাদিকদের পেশাগত কর্মবৃদ্ধি ও মানোন্নয়নসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দিলেন: মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি…

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। সভা সঞ্চালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া। সভায় সভাপতির বক্তব্যে মো: ছিরু মিয়া বলেন,

“একজন সাংবাদিককে হতে হবে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকতাকে আরও মর্যাদার আসনে নিতে হবে।”

তিনি আরও বলেন, প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। ভবিষ্যতে প্রশিক্ষণমূলক কর্মশালা, নিয়মিত সভা এবং সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া বলেন,

“মুকসুদপুর প্রেসক্লাব ইতোমধ্যে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।” তিনি প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

সভায় উপস্থিত সদস্য সাংবাদিকরা বিভিন্ন সাংগঠনিক ও পেশাগত বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সভাপতি সেগুলো মনোযোগসহকারে গ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও সুন্দর, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনি: সহ সভাপতি মো: হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুল আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু,কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া,আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ,কার্যকরী সদস্য মো: নিয়ামুল ইসলাম,কামরুল মিয়া,মিরান গাজী।

আলোচনা সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত দায়িত্ববোধ ও সংগঠনিক সচেতনতা আরও জোরদার হয়।

Loading...
Loading...

সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy