সেনবাগে দুই সিআইপিকে সংবর্ধনা দিল এলাকাবাসী

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক সি আই পি (CIP) মনোনীত

2025-12-28T11:06:08+00:00
2025-12-28T11:09:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনবাগে দুই সিআইপিকে সংবর্ধনা দিল এলাকাবাসী
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ এএম  আপডেট: ২৮.১২.২০২৫ ১১:০৯ এএম  (ভিজিট : ৪৮)
X

বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক সি আই পি (CIP) মনোনীত দুই প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে সেনবাগের এলাকাবাসী।

শনিবার সন্ধ্যায় কাদরা ইউনিয়নের ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাদরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর হোসেনের সভাপতিত্বে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মীর হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন- সংবর্ধিত অতিথি, কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ওমর ফারুক চৌধুরী (সি.আই.পি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজী নজরুল কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম, সমাজসেবক সৈয়দ শামসুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবদিন, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন চৌধুরী ও বীমা কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন। স্বাগত বক্তব্য রাখেন দরবেশেরহাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাসান পাটোয়ারী।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পরবর্তী সময়ে ঢালুয়া এলাকার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ওমর ফারুক চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অপর সংবর্ধিত অতিথি, ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর মোহাম্মদ (সি.আই.পি) প্রবাসে থাকায় তার পক্ষে প্রতিনিধি আতাউর রহমান কিরনের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




  বিষয়:   সেনবাগ  সিআইপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy