মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন আর নেই

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে

2025-12-28T11:09:58+00:00
2025-12-28T11:09:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন আর নেই
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ এএম   (ভিজিট : ৬০)
X

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরাখালী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী এবং পিরোজপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

এছাড়াও শোক প্রকাশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy