প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ এএম (ভিজিট : ৩৭)

X
খুলনার লবণচরা থানাধীন আশিবিঘা ঢালাই রোডে শনিবার রাতে দু’জন যুবক দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. রনি ও সজিব। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলায় রনির কপালের মাঝখান ও দুই বাহুতে জখম হয়। অন্যজন সজিবকে লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
লবণচরা থানার ওসি মো. ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও আহতদের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।