চাঁপাইনবাবগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনে এই রজতজয়ন্তী

2025-12-28T11:17:40+00:00
2025-12-28T11:17:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ এএম   (ভিজিট : ১১৭)
X

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনে এই রজতজয়ন্তী উদযাপন করা হয়।

সকাল ১০টায় জেলাশহরের বালিগ্রামে সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড্ডয়ন করা হয়।পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমিতি চত্বর থেকে শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সমিতির জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাদিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুল। সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy