বাকেরগঞ্জে শীতার্তদের পাশে ইউএনও রুমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

পৌষ মাসের শুরু থেকেই দেশের দক্ষিণাঞ্চলসহ বরিশালে শীতের তীব্রতা বাড়ছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ

2025-12-28T11:21:16+00:00
2025-12-28T11:21:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে শীতার্তদের পাশে ইউএনও রুমানা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ এএম   (ভিজিট : ১৪৯)
X

পৌষ মাসের শুরু থেকেই দেশের দক্ষিণাঞ্চলসহ বরিশালে শীতের তীব্রতা বাড়ছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন প্রভাবিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পেতে পারে।

এই সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ। গত ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে খেটে খাওয়া মানুষ, ভ্যানচালক, রিকশা ওয়ালা, পিঠা বিক্রেতা, গৃহকর্মী ও ছিন্নমূল মানুষের খোঁজ খবর নেন এবং শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

শীতার্তদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজ খবর নেয়ার পাশাপাশি রুমানা আফরোজ তীব্র শীতে করণীয় নিয়ে পরামর্শ দেন। তিনি সাধারণ মানুষ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে। 

ইউএনও আরও জানান, “উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দরজা সাধারণ মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy