মিঠাপুকুরে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

সারাবাংলা

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে সাসেক প্রকল্পের আওতাধীন ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতে

2025-12-28T11:33:48+00:00
2025-12-28T11:33:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিঠাপুকুরে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৭৭)
X

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে সাসেক প্রকল্পের আওতাধীন ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতে এলাকাবাসী সহ স্থানীয়রা বিভিন্ন জায়গায় লেখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, শঠিবাড়ী সোনালী ব্যাংক পিএলসি সংলগ্ন সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন ডাঃ মাহমুদুল হাসান এডিসন। পেশায় চিকিৎসক এই ডাক্তারের নিজস্ব ৪ ফুট জায়গা রয়েছে। ৮ ফুট জায়গার মধ্যে তার ৪ ফুট জায়গা মহাসড়কে চলে যায়। কিন্তু ভূমি অধিগ্রহণের উপযুক্ত মূল্য পাওয়ার পরেও তিনি মহাসড়কের ৮ ফিট জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। মহাসড়কের ৪ফুট জায়গা তিনি জোর করে দখলে নিয়েছেন। স্হানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘শঠিবাড়ি বন্দরে মহাসড়কের দুই ধারে অনেকেই অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। এ কারণে মহাসড়ক সংকোচিত হয়ে আসছে। ডাঃ এডিসন, যে জায়গাটি দখলে নিয়েছেন, তাতে পথচারীদের ভোগান্তি বাড়বে। সৌরভ রায়, সোহান, শোয়াইব, সুজন আহমেদ, তারিফুল ইসলাম সহ কয়েকজন বলেন, অবৈধ স্থাপনা ঠেকানো না গেলে জনবহুল এই হাটে পথচারী পারাপারে মারাত্মক দূর্ঘটনা এবং যানজটের সৃষ্টি হতে পারে। আমরা ইউএনও স্যার সহ ভুমি কর্মকর্তাকে লেখিত অভিযোগ দিয়েছি।

অভিযেগের বিষয়ে জানতে চাইলে ডাঃ মাহমুদুল হাসান এডিসন বলেন, আমি ব্যক্তি মালিকনাধীন আমার নিজস্ব  জায়গায় স্থাপনা নির্মাণ করছি। মহাসড়কে গেলে ছেড়ে দেবো। অনেকেই তে দখল করে আছে?

এবিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি আশিক জামান বলেন, কেউ সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy