জাজিরায় ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের জাজিরার উত্তর ডুবলদিয়া এলাকা থেকে সুমন ঢালী(২১) নামের একজনকে ৫ (পাঁচ) পিছ ইয়াবাসহ আটক করেছে জাজিরা থানা

2025-12-28T11:36:15+00:00
2025-12-28T12:15:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাজিরায় ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৬ এএম  আপডেট: ২৮.১২.২০২৫ ১২:১৫ পিএম  (ভিজিট : ৫৯)
X

শরীয়তপুরের জাজিরার উত্তর ডুবলদিয়া এলাকা থেকে সুমন ঢালী(২১) নামের একজনকে ৫ (পাঁচ) পিছ ইয়াবাসহ আটক করেছে জাজিরা থানা পুলিশ। গত শুক্রবার (২৬-ডিসেম্বর) রাতে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ঢালী একই এলাকার মোঃ নুরুল ইসলাম ঢালীর ছেলে।


জাজিরা থানা পুলিশ ও মামলা সূত্র অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিমায়েতের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উত্তর ডুবলদিয়া এলাকায় সামাদ মাদবরের বাড়ির পাশ থেকে সুমন ঢালীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে (০৫) পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ তারিখের ২৬ নং মামলা দায়ের পূর্বক শনিবার (২৭-ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।


এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ্ আহম্মদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আমরা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বোচ্চ কঠোর অবস্থান অব্যাহত রেখে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত কাউকেই ছাড় দিচ্ছি না। এদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে  এই ধরনের অভিযান আগামীতে আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy