ইনকিলাব মঞ্চের অবরোধ শুরু দুপুর ২টা থেকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে ‘সর্বাত্মক’ অবরোধের

2025-12-28T11:54:31+00:00
2025-12-28T11:54:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনকিলাব মঞ্চের অবরোধ শুরু দুপুর ২টা থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম   (ভিজিট : ৪৭)
X

শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে ‘সর্বাত্মক’ অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ দুপুর ২টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হবে। 

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি রবিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হবে বলে জানান। তবে ঘণ্টা খানেক পর কর্মসূচিতে কিছুটা বদল আনে সংগঠনটি।

ফেসবুকে পোস্টে সংগঠনটি জানায়, শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। শাহবাগে রাতে আর কেউ অবস্থান করতে পারবে না।

এতে বলা হয়,“ রবিবার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।”

উল্লেখ্য, ওসমান হাদির হত্যাকারীসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দুইদিন ধরে এবং চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে শনিবার দুপুরের পর থেকে অবরোধ কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।




  বিষয়:   শরীফ ওসমান বিন হাদি  ইনকিলাব মঞ্চ  হত্যাকাণ্ড 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy