আগামী নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে: উপদেষ্টা আদিলুর রহমান

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,

2025-12-28T13:08:02+00:00
2025-12-28T13:08:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে: উপদেষ্টা আদিলুর রহমান
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:০৮ পিএম   (ভিজিট : ৬৪)
X

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবে।

রোববার সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “পনের বছর ছিল ফ্যাসিবাদ। মানুষ ভোট দিতে পারত না, ভোট দিতে গিয়ে বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে। এবার মানুষ ভোট দেবে দুইভাবে—একটি গণভোট, যা জুলাই সনদের পক্ষে, আরেকটি পার্লামেন্ট নির্বাচন। বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে।”

উপদেষ্টা আরো বলেন, দেশের রেমিট্যান্স এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে কাজ চলছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিছু দুর্বৃত্ত উদ্যোক্তা পালিয়ে গেছে, তবে দেশপ্রেমিক ও জেনুইন উদ্যোক্তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের পর দায়িত্ব নেওয়া যে কেউ এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের অর্থনীতি ও শিল্পসহ সব খাতে অগ্রগতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এলজিইডি প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া ও সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবা, সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy