প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:১৩ পিএম (ভিজিট : ৪৬)

X
বেসরকারি উন্নয়ন সংগঠন মমতা’র বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে। সভার সভাপতিত্ব করেন মমতা কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মো. ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, এবং উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর। সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে।
সভায় সাধারণ সম্পাদক অধ্যাপিকা পূরবী দাশ গুপ্তা বিগত সাধারণ সভার প্রস্তাবনা উপস্থাপন করেন। ২০২৪-২৫ অর্থবছরের অডিট রিপোর্ট কোষাধ্যক্ষ অরুন কুমার সাহার পক্ষে পরিচালক ইকবাল আল মাহামুদ উপস্থাপন করেন। বার্ষিক প্রতিবেদন ২০২৫ সহ অন্যান্য এজেন্ডা সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। এসময় বার্ষিক প্রতিবেদন ২০২৫ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন- সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ডা. হাফিজুল ইসলাম, সাবিহা মুসা, সাদুল্লা চিশতি, বদিউজ্জামান খান ননী, হারুন ইউসুফ, সাইফুল ইসলাম, জেসমিন সুলতান পারু, মনসুর মাসুদ, মোস্তফা কামাল যাত্রা, নাছিমা আখতার রুমী, লায়ন জাকির হোসেন, স্বপ্না তালুকদার, তৌহিদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মমতা মা ও শিশু স্বাস্থ্য সেবা, উদ্যোক্তা সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়ন ও সমাজ কল্যাণে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে সকলেই সামাজিক উন্নয়নে এগিয়ে আসলে জাতির সামগ্রিক সুফল নিশ্চিত করা সম্ভব।