চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রিকশা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে টাইমবাজারস্থ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কাজী এমরানুল হক সভাপতি এবং মুহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন:
কার্যকরী সভাপতি: হাফেজ ছিদ্দিক আহমেদ
সহ-সভাপতি: মুহাম্মদ নুরুল আমিন
সহ-সাধারণ সম্পাদক: আনোয়ারুল আজিম সাঈদী
অর্থ সম্পাদক: মুহাম্মদ সোহেল
সাংগঠনিক সম্পাদক: ডা. মাহবুব এলাহী
দপ্তর সম্পাদক: মুহাম্মদ ওসমান
প্রচার সম্পাদক: মুহাম্মদ কামাল উদ্দিনসদস্য: ছরওয়ার, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আবদুল আলিম ও মুহাম্মদ জয়নাল
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, এবং উপজেলা শ্রমিক কল্যাণের কর্মকর্তারা। মাওলানা শরফুল আমিন চৌধুরী নির্বাচনের কমিশনারের দায়িত্ব পালন করেন।
নির্বাচিত কমিটি আগামী ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে সংগঠনের দায়িত্ব পালন করবে।