কুলাউড়ায় আওয়ার মর্নিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ার মর্নিং ফুটবল ক্লাবের আয়োজনে মোঃ জাকির হোসেন ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও

2025-12-28T14:44:56+00:00
2025-12-28T14:44:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় আওয়ার মর্নিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম   (ভিজিট : ৯৩)
X

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ার মর্নিং ফুটবল ক্লাবের আয়োজনে মোঃ জাকির হোসেন ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এই ফাইনাল সম্পন্ন হয়।

ফাইনালে বাদশাগঞ্জবাজার এবং জান্নাত ফার্মেসী ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। গোলশূণ্য অবস্থায় নির্ধারিত সময় শেষ হলে ট্রাইবেকারে  বাদশাগঞ্জবাজার ফুটবল একাদশ জান্নাত ফার্মেসী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার ‘ফ্রিজ’ লাভ করে।

জামায়াতে ইসলামী যুব বিভাগের কুলাউড়া পৌর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক পৌর মেয়র প্রার্থী মোঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর রুহুল আমিন রইয়ুব, ক্রীড়া সংগঠক কাবুল পাল, জাহাঙ্গীর আলম সুমন, সোহেল আহমদ প্রমুখ। পরে অতথিগণ বিজয়ী-বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy