শরীয়তপুর-৩ আসনে তারেক রহমানের একান্ত সচিব অপুর মনোনয়ন দাখিল

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা- ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব

2025-12-28T14:49:01+00:00
2025-12-28T14:49:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শরীয়তপুর-৩ আসনে তারেক রহমানের একান্ত সচিব অপুর মনোনয়ন দাখিল
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম   (ভিজিট : ৫৩)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা- ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু আজ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সকাল থেকেই শরীয়তপুর-৩ আসনের আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, আমি নির্বাচিত হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কাজ করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবো।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিজয় অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে শরীয়তপুর-৩ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ড ধীরে ধীরে গতি পাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy